🔷 অডিটর পদে ৩৭৮টি শূন্যপদে নিয়োগ | সারাদেশ | হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বিশাল সরকারি চাকরির সুযোগ 🔷
🟢 গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১১, ১২,৫০০-৩০,২৩০/-
🟣 শূন্যপদ: ৩৭৮ (তিনশত আটাত্তর) টি
🔵 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ০৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় এমএস অফিস অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
🟠 বয়সসীমা: ০১/০৭/২০২৬ তারিখে ১৮-৩২ বছর
📞 যোগাযোগ: টেলিটক হেল্পলাইন ১২১ | www.cga.gov.bd
📝 আবেদন প্রক্রিয়া (বিস্তারিত)
🟢 যেভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে https://cga.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
🔴🔴 ⚠️ আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৪:০০টা ⚠️ 🔴🔴
(আবেদন শুরু: ০৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা)
🟣 ছবি ও স্বাক্ষর আপলোড:
রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100KB) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ 60KB) নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
🔵 পরীক্ষার ফি জমাদান (SMS পদ্ধতি):
আবেদনপত্র Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
প্রথম SMS: CGAUser ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে
দ্বিতীয় SMS: CGAYESPIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে
🟠 পরীক্ষার ফি: ১৫০ টাকা + সার্ভিস চার্জ ১৮ টাকা = মোট ১৬৮ টাকা
(অনগ্রসর/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য: ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা)
🟡 শর্তাবলি:
১. সকল প্রার্থীর ক্ষেত্রে ০১/০৭/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. পূর্বে (২৭ ডিসেম্বর ২০২১-এর বিজ্ঞপ্তিতে) আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
৩. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৪. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।
৬. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
🟢 প্রবেশপত্র:
যোগ্য প্রার্থীদের SMS-এর মাধ্যমে জানানো হবে। User ID ও Password দিয়ে https://cga.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।
🟣 মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:
জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি, পূরণকৃত Application Form, কোটা দাবির সমর্থনে সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক।
🔵 যোগাযোগ (কোনো সমস্যা হলে):
টেলিটক হেল্পলাইন: ১২১
ইমেইল: alljobs.query@teletalk.com.bd



