🔷 মিটার রিডার কাম মেসেঞ্জার পদে ১৪৬০টি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ | সারাদেশ | পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির বড় সুযোগ 🔷
🟢 পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক)
🟣 পদ সংখ্যা: ১৪৬০ (এক হাজার চারশত ষাট) টি
🔵 বয়সসীমা: ২১/০৭/২০২৬ তারিখে ১৮-২৫ বছরের মধ্যে (কম/বেশি)
🟠 বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৪,৭০০/- টাকা, এছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
🟡 শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা:
(ক) প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
(গ) প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর সুঠাম দেহের অধিকারী হতে হবে।
(ঘ) গ্রাম-অধ্যুষিত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে সক্ষম হতে হবে।
(ঙ) বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
📞 যোগাযোগ: টেলিটক হেল্পলাইন ১২১ | www.reb.gov.bd
📝 আবেদন প্রক্রিয়া (বিস্তারিত)
🟢 যেভাবে আবেদন করবেন:
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নির্বাচিত বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করবেন।
🔴🔴 ⚠️ আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬, বিকাল ৫:০০টা ⚠️ 🔴🔴
(আবেদন শুরু: ০৭ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা)
🟣 ছবি ও স্বাক্ষর আপলোড:
রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100KB) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ 60KB) নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
🔵 পরীক্ষার ফি জমাদান (SMS পদ্ধতি):
Applicant’s Copy-তে প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটকের Prepaid নম্বর থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে —
প্রথম SMS: BREBHRUser ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে
দ্বিতীয় SMS: BREBHRYESPIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে
🟠 পরীক্ষার ফি: ২০০ টাকা + সার্ভিস চার্জ ২৩ টাকা = মোট ২২৩ টাকা
🟡 শর্তাবলি:
১. আবেদনকারীর বয়স ২১/০৭/২০২৬ তারিখে ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।
২. ৮ম শ্রেণির কম বা তার বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩. নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
৪. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৫. প্রার্থীদের MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
৬. পুলিশ ভেরিফিকেশন করা হবে; ভেরিফিকেশন প্রতিবেদন সন্তোষজনক না হলে বা কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি বাতিল করা যাবে।
৭. চূড়ান্তভাবে নির্বাচিত হলে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে ১০,০০০/- টাকা জমা দিতে হবে (চাকরি সন্তোষজনকভাবে সম্পন্ন হলে ফেরতযোগ্য)।
৮. যেকোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার বাপবিবোর্ড সংরক্ষণ করে।
🟢 প্রবেশপত্র (Admit Card):
পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র ও Admit Card প্রাপ্তির বিষয়টি SMS/Online Notice-এর মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে User ID ও Password ব্যবহার করে http://brebhr.teletalk.com.bd থেকে Admit Card ডাউনলোড/প্রিন্ট করা যাবে।
🔵 যোগাযোগ (কোনো সমস্যা হলে):
টেলিটক হেল্পলাইন: ১২১
ইমেইল: vas.query@teletalk.com.bd

