🔷 শাখা ব্যবস্থাপক পদে ১০০ জন নিয়োগ | সারাদেশ | জাগরণী চক্র ফাউন্ডেশনে চাকরির বড় সুযোগ 🔷
🟢 সার্ভিস গ্রেড ও বেতন: সার্ভিস গ্রেড-১১, শিক্ষানবিশকালীন মাসিক সর্বসাকুল্যে ৪০,০০০ টাকা, সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে নিয়মিতকরণসহ মাসিক বেতন ৫০,০৭০ টাকা
🟣 পদ সংখ্যা: ১০০ জন
🔵 শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
🟠 অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও-এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
🟡 প্রয়োজনীয় দক্ষতা: কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
🔴 বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর
🟢 শিক্ষানবিশকাল: ৬ মাস
📝 আবেদন প্রক্রিয়া
🟢 যেভাবে আবেদন করবেন:
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
🔴🔴 ⚠️ আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬ ⚠️ 🔴🔴
🟣 আবেদন পাঠানোর ঠিকানা:
জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০
🔵 রেজিস্ট্রেশন ফি ও জামানত:
এই পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্টসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় ২০,০০০ টাকা জামানত (মুনাফাসহ ফেরতযোগ্য) ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নগদ/অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক।
🟡 সুযোগ-সুবিধাসমূহ:
বেতন-ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ), গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরম্যান্স ভাতা, কর্মএলাকাভেদে সিটি/পার্বত্য ভাতা, আবাসন সুবিধা, সুদমুক্ত মোটরসাইকেল/সাইকেল ঋণ সুবিধা, সন্তানের শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। নির্ধারিত মেয়াদান্তে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
🔵 বিশেষ শর্তাবলি:
১. ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতিপ্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানিলন্ডারিং, যৌন শোষণ এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
২. যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
৩. নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
৪. জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না।
⚠️ বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ফাঁদ হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না।



