পিয়ন কাম গার্ড পদে ১০০ জন চুক্তিভিত্তিক নিয়োগ | সারাদেশ | জাগরণী চক্র ফাউন্ডেশনে সহজ যোগ্যতায় চাকরির সুযোগ

whatsapp image 2026 07 13 at 2.05.37 pm

🔷 পিয়ন কাম গার্ড পদে ১০০ জন চুক্তিভিত্তিক নিয়োগ | সারাদেশ | জাগরণী চক্র ফাউন্ডেশনে সহজ যোগ্যতায় চাকরির সুযোগ 🔷

🟢 সার্ভিস গ্রেড ও বেতন: সার্ভিস গ্রেড-১৭ (চুক্তিভিত্তিক), মাসিক সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি
🟣 পদ সংখ্যা: ১০০ জন
🔵 শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাশ
🟠 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
🔴 বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর

📝 আবেদন প্রক্রিয়া

🟢 যেভাবে আবেদন করবেন:
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

🔴🔴 ⚠️ আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬ ⚠️ 🔴🔴

🟣 আবেদন পাঠানোর ঠিকানা:
জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০

🟡 সুযোগ-সুবিধাসমূহ:
বেতন-ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ), গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পারফরম্যান্স ভাতা, কর্মএলাকাভেদে সিটি/পার্বত্য ভাতা, আবাসন সুবিধা, সন্তানের শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। নির্ধারিত মেয়াদান্তে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

🔵 বিশেষ শর্তাবলি:
১. ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতিপ্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানিলন্ডারিং, যৌন শোষণ এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
২. যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
৩. নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
৪. জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না।

⚠️ বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ফাঁদ হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top