🔷 অফিস সহকারী পদে ১৭টি শূন্যপদে নিয়োগ | সারাদেশ | বর্ডার গার্ড বাংলাদেশে চাকরির সুযোগ 🔷
🟢 গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/-
🟣 আসন সংখ্যা: ১৭ (শুধু পুরুষ)
🔵 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন জিপিএ-২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং অন্যূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে।
🟠 বয়সসীমা: ২৮/০৭/২০২৬ তারিখে ১৮-৩২ বছর
📝 আবেদন প্রক্রিয়া (বিস্তারিত)
🟢 যেভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীরা https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবেন।
🔴🔴 ⚠️ রেজিস্ট্রেশন/আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬, রাত ১২:০০টা ⚠️ 🔴🔴
(রেজিস্ট্রেশন শুরু: ১৯ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা)
🔵 আবেদন ফি: ১১২ টাকা (মোবাইল ব্যাংকিং/কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট)
⚠️ আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না।
🟡 পরীক্ষা পদ্ধতি (শুধুমাত্র অফিস সহকারী পদের জন্য বিশেষ):
প্রথম ধাপে যোগ্য প্রার্থীদের কম্পিউটার টাইপিং (বাংলা ও ইংরেজি) গতি নির্ধারণী পরীক্ষা গ্রহণ করা হবে। এতে উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে লিখিত পরীক্ষা → চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা → ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
🟢 নিয়োগের সময় সাথে আনতে হবে:
শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়ালিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ছায়ালিপি (০২ কপি), সদ্য তোলা রঙিন ছবি (১১ কপি), চারিত্রিক সনদপত্র (০২ কপি), প্রবেশপত্র।
🔴 বিশেষ শর্তাবলি:
১. নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা (নিজ জেলা) ব্যবহার করে আবেদন করতে হবে।
২. জাল/মিথ্যা তথ্য প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. Dope Test-এ মাদকাসক্ত প্রমাণিত হলে অযোগ্য বলে গণ্য হবে।
৪. যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না।
৫. প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন।
🔵 হেল্প ডেস্ক: ১৯-২৮ জুলাই ২০২৬, সকাল ৯টা-বিকাল ৫টা — ০১৬৬৯৬০৮৮০০ / ০১৬৬৯৬০৮৮৮০
🟣 ওয়েবসাইট: https://joinborderguard.bgb.gov.bd



