🔷 ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ | সারাদেশ | বর্ডার গার্ড বাংলাদেশে চাকরির সুযোগ 🔷
🟢 গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/-
🟣 আসন সংখ্যা: ০১ (শুধু পুরুষ)
🔵 শিক্ষাগত যোগ্যতা: অন্যূন জিপিএ-২.৫০ সহ এইচএসসি এবং অন্যূন জিপিএ-৩.০০ সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি) ডিগ্রি থাকতে হবে।
🟠 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা
🔴 বয়সসীমা: ২৮/০৭/২০২৬ তারিখে ১৮-৩২ বছর
📝 আবেদন প্রক্রিয়া (বিস্তারিত)
🟢 যেভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীরা https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবেন।
🔴🔴 ⚠️ রেজিস্ট্রেশন/আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬, রাত ১২:০০টা ⚠️ 🔴🔴
(রেজিস্ট্রেশন শুরু: ১৯ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা)
🔵 আবেদন ফি: ১১২ টাকা
⚠️ আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না।
🟡 পরীক্ষা পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা → লিখিত পরীক্ষা → চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (HBsAg, Anti HCV, Fasting Blood Sugar, HbA1C, Serum Creatinine, Urine R/E, Dope Test) → ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা।
🟢 নিয়োগের সময় সাথে আনতে হবে: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত), সদ্য তোলা রঙিন ছবি (১১ কপি), চারিত্রিক সনদপত্র, প্রবেশপত্র।
🔴 বিশেষ শর্তাবলি:
১. নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা (নিজ জেলা) ব্যবহার করে আবেদন করতে হবে।
২. জাল/মিথ্যা তথ্য প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে।
৩. Dope Test-এ মাদকাসক্ত প্রমাণিত হলে অযোগ্য বলে গণ্য হবে।
৪. যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না।
🔵 হেল্প ডেস্ক: ১৯-২৮ জুলাই ২০২৬, সকাল ৯টা-বিকাল ৫টা — ০১৬৬৯৬০৮৮০০ / ০১৬৬৯৬০৮৮৮০



